Saturday, January 25, 2025
চক্ষু পরীক্ষা শিবির
⭐মানব সেবা সংস্থা আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরে এসে উপকৃত হলেন বহু মানুষ⭐
আজ অর্থাৎ 25 ই জানুয়ারি ২০২৫ শনিবার, একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল রায়পুর
কবর স্থান কাছে। সকাল থেকেই অনুষ্ঠানের তোড়জোড় শুরু করে দিয়েছিলাম আমরা। ঘড়ির কাঁটায় সকাল দশটা বাজতেই আমাদের রায়পুর করব স্থান প্রাঙ্গণে আসতে শুরু করেন অগুনতি সাধারণ মানুষ। এদের মধ্যে অনেকের চোখেই ছানি রয়েছে কিন্তু অপারেশনের জন্য প্রয়োজনীয় অর্থ তাদের কাছে নেই। চিকিৎসকরা তাদের চোখ পরীক্ষা করার পর বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ করে দিয়েছেন। খুব শীঘ্রই ঝাপসা চোখগুলি এই সুন্দর পৃথিবী পরিষ্কারভাবে চাক্ষুষ করার সুযোগ পাবে। আমাদের এই কর্মসূচিতে তারা পাশে না থাকলে এই কর্মসূচি কোনওভাবেই সাফল্যমণ্ডিত হতো না ভবিষ্যতেও তাদের সাথে একসঙ্গে কাজ করার ইচ্ছে রইল। অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চক্ষু পরিষেবা পেয়ে মানব সেবা সংস্থা প্রতি আন্তরিক ভালোবাসা ব্যক্ত করেছেন উপস্থিত প্রত্যেকে। এটাই তো আমাদের পরম প্রাপ্তি। আপনারা প্রার্থনা করুন, আগামীদিনেও যেন মানব সেবা সংস্থা সাধারণ মানুষের সেবায় আরও নতুন নতুন কর্মসূচি গ্রহন করতে সমর্থ হয়। প্রতিশ্রুতি রইল, মানব সেবা সংস্থা সর্বদা পিছিয়ে পড়া মানুষদের পাশে ছিল আছে এবং থাকবে।
আজ মোট 103 জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে।
ভালোবাসার টানে❤️ মানুষের পাশে🫶🏻
মানব সেবা সংস্থা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment